October 29, 2026, 6:51 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

রাজবাড়ীর দৌলতদিয়া – পাটুরিয়া নৌরুটে ৪ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক 

রিপোর্টারের নাম

 

আক্কাস আলী খান

রাজবাড়ী জেলা প্রতিনিধি দৈনিক ৩৬জুলাই

 

ঘন কুয়াশার কারণে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। কুয়াশার ঘনত্ব কেটে গেলে আজ রোববার সাড়ে ৭টার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে ঘন কুয়াশার কারণে নৌ চ্যানেলে বিকন বাতি এবং মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যায়। এমন পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে শনিবার ভোর ৪টা থেকে নৌরুটে সাময়িকভাবে সব ফেরি চলাচল বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দৌলতদিয়া প্রান্তে ফেরিপারের অপেক্ষায় আটকা পড়ে কয়েক’শ যানবাহন।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ‘ঘন কুয়াশার কারণে ভোর ৪টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। রোববার সাড়ে সাড়ে ৭ টার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।’

বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১২টি ফেরি চলাচল করছে বলে জানায় কর্তৃপক্ষ।



আমাদের পেজ লাইক করুন