October 28, 2026, 7:14 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

পিরোজপুরের ইন্দুরকানীতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

মোঃ মামুন হাওলাদার শিমুল

 

ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধি ঃ দৈনিক ৩৬জুলাই

 

 

পিরোজপুরের ইন্দুরকানীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চন্ডিপুর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে আন্তর্জাতিক প্রশমন দিবস পালিত হয়। সোমবার ১৩ অক্টোবর সকাল ১০ টায় চন্ডিপুর ইউনিয়ন পরিষদ থেকে একটি র‌্যালী বের হয়ে বাজার প্রদক্ষিন করে আবার পরিষদ চত্তরে এসে শেষ হয়। র‌্যালীতে সচেতনতা মূলক ১২টি স্লোগানের মধ্য দিয়ে র‌্যালী পরিচালিত হয়। স্লোগানের মধ্যে ছিল- ১) আজ প্রস্তুতি নিন, আগামীকাল বাচুন, ২) দুর্যোগ ভয় নয়, জ্ঞানে ও প্রস্তুতিতে জয়। ৩) দুর্যোগ রোধ নয়, ক্ষতি কমানোই বুদ্ধিমানের কাজ। ৪) শক্ত ভিত্তির ঘর মানেই দুর্যোগে নিরাপদ জীবন। ৫) প্রকৃতিকে ধ্বংস নয়, ভালোবাসুন-দুর্যোগ দুরে রাখুন। ৬) গাছ লাগান, দুর্যোগ রুখুন-সবুজে গরুন বাংলাদেশ। ৭) প্রকৃতি বাচলে মানুষ বাচবে। ৮) নিরাপদ বাংলাদেশ-আমার স্বপ্ন, আমাদের দায়িত্ব। ৯) দুর্যোগ কমানো সম্ভব যদি সবাই মিলে সচেতন হই। ১০) আসুন, দুর্যোগ নয়-সচেতনতার জয়গান গাই। ১১) জীবন বাচাও, সচেতনতা বাড়াও। ১২) সচেতন থাকো নিরাপদ থাকো।
র‌্যালী শেষে ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পিরোজপুর জেলার এ্যসিস্টান্ট প্রোগ্রাম অফিসার অভিজিৎ বিশ্বাস এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, চন্ডিপুর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থপনা কমিটির সভাপতি ও ৫নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রমহমান, ৮নং কলারণ ওয়ার্ডের দুর্যোগ ব্যবস্থপনা কমিটির সদস্য সচিব সহকারী অধ্যাক্ষ এম.এ কাইউম জোমাদ্দার, ৬নং ওয়ার্ড কমিটির সভাপতি ইউপি সদস্য আবুতালেব শেখ প্রমুখ।
আরোচনা শেষে দুর্যোগ প্রশমনে ৫নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদের পাশে বৃক্ষরোপন করেন। এর পরে পৃথক পৃথক ভাবে আরোও দুটি কর্মসূচীর মাধ্যমে বৃক্ষরোপন করেন ইউনিয়ন ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।



আমাদের পেজ লাইক করুন