October 28, 2026, 7:13 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

সাতক্ষীরায় সাংবাদিক শাহাজাহান আলী মিটন দীর্ঘ দুই বছর পর চাকুরী ফিরে পেলেন

শরীফুল ইসলাম

 

শরিফুল ইসলাম, সাতক্ষীরা পতিনিধি : দৈনিক ৩৬জুলাই

 

 

দীর্ঘ দুই বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ শনিবার চাকরিতে ফিরেছেন সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক জবাবদিহি পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহাজাহান আলী মিটন।

 

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলামের সময় তাঁকে কর্মস্থল থেকে দূরে রাখা হয়। ওই সময় নানা প্রশাসনিক জটিলতা ও মানসিক চাপের মধ্যে কাটে তাঁর দিনগুলো।

 

অবশেষে সব বাধা পেরিয়ে তিনি পুনরায় নিজ কর্মস্থলে যোগদান করেছেন। তাঁর চাকরিতে ফেরাকে ঘিরে সহকর্মী, শুভানুধ্যায়ী ও সাংবাদিক মহলে স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে।

 

সহকর্মীরা জানান, শাহাজাহান আলী মিটন একজন সৎ, পরিশ্রমী ও দায়িত্বশীল সাংবাদিক। দীর্ঘদিন অন্যায়ভাবে দূরে থাকার পর তাঁর পুনরায় কাজে ফেরা সাংবাদিক সমাজের জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত।

 

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সহকর্মীসহ অনেকে পোস্ট ও মন্তব্য করেছেন।



আমাদের পেজ লাইক করুন