October 28, 2026, 10:18 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

রাজবাড়ীতে পদ্মা নদীতে মোবাইল কোর্টের অভিযানে ৬ জেলেকে কারাদণ্ড

আক্কাস আলী খান

 

আক্কাস আলী খান

রাজবাড়ী জেলা প্রতিনিধি দৈনিক ৩৬জুলাই

 

সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীতে পদ্মা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে ৬ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট। এসময় জব্দ করা হয়েছে ৫ হাজার মিটার কারেন্ট চাল ও ৪ কেজি মা ইলিশ।

আজ শুক্রবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত পদ্মা নদীর রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়। রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহাবুব উল হক বলেন, ‘৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম হওয়ায়

সরকারিভাবে নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞার এই সময়ে ইলিশ ধরা, পরিবহন করা ও বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অভিযান চালাচ্ছে।’

তিনি বলেন, ‘ভোর থেকে সদর উপজেলার পদ্মা নদী অংশে রাজবাড়ী সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পায়রা চৌধুরীর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ৫০০০ মিটার জাল, ৪ কেজি ইলিশ জব্দ করা হয়।

সেইসঙ্গে ৬ জন জেলেকেও আটক করা হয়। ৩ জনকে ২০ দিন করে কারাদণ্ড এবং ৩ জনকে ১ হাজার টাকা করে জরিমানা ও ১০ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়। এর পাশাপাশি কারেন্ট জালগুলো পুরিয়ে ফেলা হয়। আর ইলিশ মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়।’



আমাদের পেজ লাইক করুন