লালমাই (কুমিল্লা) প্রতিনিধি:- দৈনিক ৩৬জুলাই
বুধবার (০৮ অক্টোবর ২০২৫) লালমাই উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে “জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫” উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এবারের প্রতিপাদ্য বিষয় ছিল—
“আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি।”
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার হীমান্দি খিশসা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. এনামুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা কন্যা শিশুর সুরক্ষা, শিক্ষা, ও সমান অধিকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন এবং সমাজে কন্যা শিশুকে মর্যাদার সঙ্গে বড় করার আহ্বান জানান।