শ্রাবন আহমেদ
স্টাফ রিপোর্টার ঢাকা দৈনিক৩৬জুলাই
প্রকাশের তারিখ: ৮ অক্টোবর ২০২৫
স্থান: ডিএমপি হেডকোয়ার্টার্স, ঢাকা
আজ বুধবার (৮ অক্টোবর ২০২৫) রাজধানীর রমনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্সে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে ডিএমপি-কে ২০টি নতুন গাড়ি হস্তান্তর করেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নিরাপদ ও সুশৃঙ্খল নগরজীবন নিশ্চিত করতে পুলিশের সক্ষমতা বাড়ানোই সরকারের অঙ্গীকার। এই যানবাহনগুলো ডিএমপির কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করবে।”
গাড়িগুলো মূলত টহল ও অপরাধ দমন কার্যক্রমে ব্যবহৃত হবে বলে জানানো হয়। এ সময় ডিএমপি কমিশনার, অতিরিক্ত কমিশনারগণসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা নবপ্রাপ্ত গাড়িগুলোর পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।
ডিএমপি হেডকোয়ার্টার্সে ২০টি নতুন গাড়ি হস্তান্তর করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) — ৮ অক্টোবর ২০২৫।