October 28, 2026, 9:17 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের

রকিবুল হাসান

মোঃ রাকিবুল হাসান
চট্টগ্রাম চান্দগাঁও প্রতিনিধি দৈনিক৩৬জুলাই

 

 

দুটি পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে*
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুটি পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ঘটনা ঘটে। মারামারিতে আহত এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিক্ষার্থীর নাম রবিউল হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। আহত অবস্থায় প্রথমে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলা বিভাগের স্নাতকোত্তরের এক ছাত্র দীর্ঘদিন ধরে এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। গতকাল রাতেও ওই ছাত্রীকে উত্ত্যক্ত করা হলে তাঁর সঙ্গে থাকা এক বন্ধু প্রতিবাদ করেন। এ সময় উত্ত্যক্তকারীর সঙ্গে তাঁর হাতাহাতি হয়। খবর পেয়ে উভয় পক্ষের আরও কয়েকজন ঘটনাস্থলে এসে মারামারিতে জড়ান।

আহত শিক্ষার্থী রবিউল হাসান বলেন, তিনি শিক্ষার্থীদের বাদানুবাদ করতে দেখে তা মীমাংসা করতে গিয়েছিলেন। এ সময় তাঁর ওপর হামলা করা হয়েছে। তাঁর নাকেমুখে আঘাত করা হয়।বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ দৈনিক ৩৬ জুলাই কে বলেন, ঘটনার সঙ্গে জড়িত শিক্ষার্থীদের দুটি পক্ষকে আজ বুধবার বেলা দুইটায় প্রক্টর কার্যালয়ে ডাকা হয়েছে। সেখানে ঘটনার বিষয়ে জেনে দোষী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



আমাদের পেজ লাইক করুন