October 28, 2026, 8:19 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

সার্জেন্টদের দায়িত্বহীনতায় দোলাইপাড় মোড়ে যানজটের নরকযন্ত্রণা

ইউনুস হোসেন রনি

 

স্টাফ রিপোর্টার: ইউনুস হোসেন রনি দৈনিক ৩৬জুলাই

 

 

দক্ষিণবঙ্গের প্রায় ৩০ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত দোলাইপাড় মোড় এখন যেন ‘যানজটের রাজধানী’। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত এ এলাকার রাস্তা জুড়ে দেখা যায় দীর্ঘ সারির গাড়ি, হর্ণের কর্কশ শব্দ আর পথচারীদের চরম দুর্ভোগ।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে দোলাইপাড় মোড় পর্যন্ত পুরো রাস্তা জুড়ে ব্যানারবাহী বাস ও মিনিবাসগুলো রাস্তার পাশে দাঁড়িয়ে যাত্রী তোলে—তাও আবার ১০ থেকে ১৫ মিনিট ধরে। ফলে মূল সড়কেই সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

স্থানীয়দের অভিযোগ, ট্রাফিক সার্জেন্টরা সব দেখেও না দেখার ভান করছেন। দায়িত্বে থাকা সার্জেন্ট শামীম, জহিরুল ও সোহরাবসহ কয়েকজন নিয়মিতভাবে দায়িত্বে অবহেলা করছেন বলে জানা গেছে। অভিযোগ আছে, তারা নিয়মিত পরিবহন মালিক ও চালকদের কাছ থেকে মাসোহারা গ্রহণ করেন, যাতে এসব গাড়ি নির্বিঘ্নে রাস্তার পাশে থেমে যাত্রী তুলতে পারে।

এদিকে, ট্রাফিক ডিসি কর্তৃক দায়িত্ব পালনের নির্দেশ থাকলেও মাঠপর্যায়ের এসব সার্জেন্ট যেন সেই নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন।

যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই অব্যবস্থাপনা যদি চলতেই থাকে, তবে দোলাইপাড় মোড় কখনোই যানজটমুক্ত হবে না। জনগণের কল্যাণ নয়, বরং কষ্টই বাড়ছে দিন দিন।”

 

 



আমাদের পেজ লাইক করুন