October 28, 2026, 1:01 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

খালেদা জিয়া ও তারেক রহমানে সালাম ঘরে ঘরে পৌঁছে দিতে হবে….  বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার 

আহসান হাবীব

আহসান হাবীব

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: দৈনিক ৩৬জুলাই

 

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৮ অক্টোবর) বিকেলে ইউনিয়নের গাছতলা ঈদগাহ মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক,ফুলপুর তারাকান্দার আগামী দিনের ধানের শীষের কান্ডারী জননেতা মোতাহার হোসেন তালুকদার।

প্রধান অতিথি মোতাহার হোসেন তালুকদার বক্তব্যে বলেন,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের (ধানের শীষ) এর

সালাম ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

তিনি আরো বলেন,আমাদের (প্রিয় নেতা) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশে সকল শ্রেণি পেশার মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। তখন বাংলাদেশের জনগণ স্বনির্ভর ও আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে উঠবে।

কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ রানা খান,আসাদ উল্লাহ আসাদ ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক বৃন্দ।

সভাপতিত্ব করেন কামারিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মানিক মিয়া মাষ্টার।

সঞ্চালনায় ছিলেন কামারিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মজিবর রহমান মেম্বার, যুগ্ম আহবায়ক ডাঃ ফরিদ মিয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

কর্মী সম্মেলনে সভাপতি/সাধারণ সম্পাদক পদে প্রার্থীগণ পৃথক পৃথক ভাবে মিছিল নিয়ে যোগ দিলে সমাবেশে রূপধারণ করে।

এর আগে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক,ফুলপুর তারাকান্দার আগামী দিনের ধানের শীষের কান্ডারী জননেতা মোতাহার হোসেন তালুকদার, গ্রামগঞ্জে বিভিন্ন মোড়ে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন।



আমাদের পেজ লাইক করুন