October 28, 2026, 4:01 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

সাতক্ষীরায় উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

শরীফুল ইসলাম

 

শরিফুল ইসলাম , সাতক্ষীরা প্রতিনিধি: দৈনিক ৩৬জুলাই

 

 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে “কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ (প্রাক-বৃত্তিমূলক পর্যায়)” কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৭ অক্টোবর) সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের হলরুমে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর অধ্যক্ষ মুহাম্মদ ফেরদৌস আরেফিন এর সভাপতিত্বে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর কোর্স পরিচালনায় এবং কোর্স বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক মোঃ মোজাফ্ফর উদ্দীন।

এসময় কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ (প্রাক-বৃত্তিমূলক পর্যায়)” কোর্সের ফিল্ড মনিটারিং অ্যাসিস্ট্যান্ট মো. কামরুল ইসলামসহ কোর্স সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ (প্রাক-বৃত্তিমূলক পর্যায়)” কোর্সে কনজ্যুমার ইলেকট্রনিক ও রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন দুইটি ট্রেডে ২০ জন করে মোট ৪০ জন অষ্টম শ্রেণীর নিচে ঝরেপড়া শিক্ষার্থী অংশগ্রহণ করবে।



আমাদের পেজ লাইক করুন