October 28, 2026, 2:48 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

এস আলম কর্তৃক ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবীতে বরগুনায় মানববন্ধন

কাশেম হাওলাদার

 

কাশেম হাওলাদার

বরগুনা প্রতিনিধিঃ দৈনিক৩৬জুলাই

 

 

এস আলম কর্তৃক ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবীতে বরগুনায় মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।

 

সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বরগুনা ইসলামী ব্যাংক বরগুনা শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন ইসলামী ব্যাংকের গ্রাহকরা।

 

গ্রাহকরা প্রধান কয়েকটি দাবী নিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন। তাদের দাবীগুলো মধ্যে ১. ২০১৭ থেকে ২০২৪ এস আলম কর্তৃক প্রদত্ত সকল অবৈধ নিয়োগ বাতিল করা, ২. অবিলম্বে দেশের সকল অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেয়া, ৩. এস আলম কর্তৃক পাচারকৃত লক্ষ কোটি টাকা ফেরত আনার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা এবং সরকার কর্তৃক জব্দকৃত অর্থ-সম্পদ দ্বারা এস আলমের দায় দেনা সমন্বয়ের পদক্ষেপ নেয়া, ৪. যে সমস্ত ব্যাংক কর্মকর্তা ও ব্যক্তিবর্গ নানা মিথ্যা তথ্য ও অপপ্রচার দ্বারা ব্যাংকের সুনাম সুখ্যাতি নষ্ট করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা অন্যতম।

 

ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের অন্যতম সদস্য মোঃ আবু হাসানের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় অনেক গ্রাহকরা।

 

বরগুনার সনামধন্য স্থানীয় পত্রিকা দ্বীপাঞ্চল এর প্রকাশক ও সম্পাদক মো. মোশারেফ হোসেন মানববন্ধনে বক্তব্য রাখেন। তিনি অভিযোগ করে বলেন, স্বৈরাচার শেখ হাসিনার শাসন আসলে অর্থনীতি ধ্বংসের সব পদক্ষেপ নিয়েছিল। ইসলামী ব্যাংক ধ্বংসের জন্য এস আলম নানা চেষ্টা চালিয়ে তার অনুসারীদের অবৈধ নিয়োগ দিয়েছে। গ্রাহকরা ইসলামী ব্যাংকে বাঁচিয়ে রেখেছে। প্রবাসীরাও একটা বড় ভূমিকা রেখেছে বলে তিনি দাবী করেন। তিনি তার বক্তব্যে সকল গ্রাহকদের ধন্যবাদ জানান।

 

ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম মানবব্ধনে এস আলম কর্তৃক সকল অন্যায়ের বিচার দাবী করেন।



আমাদের পেজ লাইক করুন