October 29, 2026, 11:22 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

বালিয়াকান্দিতে পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

আক্কাস আলী খান

 

আক্কাস আলী খান
রাজবাড়ী প্রতিনিধি ঃ দৈনিক ৩৬জুলাই

 

 

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের পাকালিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে শারীরিক প্রতিবন্ধী সোহান মিয়া (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (০৪ অক্টোবর) বেলা আনুমানিক সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে মৃত্যুর ঘটনা ঘটে। প্রতিবন্ধী সোহান মিয়া একই গ্রামের আজমির মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহান মিয়া জন্মগত থেকেই শারীরিকভাবে প্রতিবন্ধী। হে হুইল চেয়ারে চলাফেরা করতো। সকালে খাওয়া-দাওয়া শেষ করে পরিবারের লোকজন যার যার কাজে বেরিয়ে পড়ে। সকলের চোখের অন্তরালে শিশু সোহান হুইল চেয়ার নিয়ে বাড়ির বাইরে চলে আসে। বাড়ির উঠান ভালো থাকায় গাড়িটি একাই গড়ে যায়। এ সময় গাড়ির গতি থামাতে না পেরে সোহান বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে সোহানের গাড়িটি পুকুরপাড়ের মেহগনি গাছের সঙ্গে দেখতে পায়। এবং পানিতে নেমে সোহানের নিথর দেহ তুলে বাঁচানোর জন্য চেষ্টা করা হলেও তাকে আর বাঁচানো যায় নাই।

পরে তার পরিবারের লোকজন এবং এলাকাবাসী দাফনের ব্যবস্থা করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা কর্তৃপক্ষকে কিছুই জানেনো হয়নি।

বার্তা প্রেরক,
আক্কাস আলী খান
রাজবাড়ী প্রতিনিধী



আমাদের পেজ লাইক করুন