October 28, 2026, 6:13 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ খসড়ায় ৮ দফা দাবী বাঙলা কলেজ গণতান্ত্রিক ছাত্রসংসদের

নাজমুল ইসলাম সাকিব

বাঙলা কলেজ প্রতিনিধি:নাজমুল ইসলাম ছাকিব; দৈনিক ৩৬জুলাই

ঢাকা ২ অক্টোবর ২০২৫

 

 

 

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের খসড়া অধ্যাদেশ নিয়ে উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করেছে সরকারি বাঙলা কলেজ গণতান্ত্রিক ছাত্রসংসদ। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি ৮ দফা দাবি উত্থাপন করে।
ছাত্রসংসদের নেতৃবৃন্দ বলেন, বাঙলা কলেজ প্রতিষ্ঠার পেছনে যে ভাষাভিত্তিক ঐতিহ্য ও জাতীয় চেতনা রয়েছে, তা অক্ষুণ্ণ রেখে একটি আধুনিক, গণতান্ত্রিক ও গবেষণাকেন্দ্রিক বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হবে। এজন্য অধ্যাদেশে শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষা ও কাঠামোগত সংস্কার জরুরি।
উত্থাপিত ৮ দফা দাবি হলো—
দাবি ১: অধ্যাদেশের ২ নম্বর ধারায় প্রস্তাবিত “ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি”-এর সাথে বাংলা নাম “ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়” যুক্ত করা।
দাবি ২: প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি স্বতন্ত্র “বাঙলা ভাষা গবেষণা ইনস্টিটিউট” প্রতিষ্ঠা। এটি হবে বাংলা ভাষা ও সাহিত্যের গভীর গবেষণার কেন্দ্র, যেখানে ভাষাবিজ্ঞান, ডিজিটাল আর্কাইভ, অনুবাদ কর্মসূচি এবং আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ থাকবে।
দাবি ৩: বিশ্ববিদ্যালয়ের প্রতি অর্থবছরের বাজেটের ন্যূনতম ২৮% গবেষণা খাতে বরাদ্দ রাখা।
দাবি ৪: অধ্যাদেশে নির্বাচিত ছাত্র সংসদ গঠনের বাধ্যতামূলক ধারা সংযোজন করা। শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার, নেতৃত্ব বিকাশ ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার জন্য এটি অপরিহার্য।
দাবি ৫: বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও সনদপ্রদান নিশ্চিতে স্পষ্ট ধারা সংযোজন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অধ্যয়নরত অনার্স ও মাস্টার্স শিক্ষার্থীদের পরীক্ষা, সনদ ও প্রশাসনিক সহায়তায় কোনো বিঘ্ন যেন না ঘটে।
দাবি ৬: দ্রুত উপাচার্য নিয়োগ, অন্তর্বর্তীকালীন বাজেট বরাদ্দ ও চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ। যাতে চলমান শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা বিঘ্নিত না হয়।
দাবি ৭: শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতাকে একমাত্র মানদণ্ড হিসেবে গ্রহণ করা। রাজনৈতিক প্রভাবমুক্ত নিয়োগ নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনে আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন অধ্যাপক নিয়োগ দেওয়ার প্রস্তাব করা হয়।
দাবি ৮: অধ্যাদেশের ধারা-৩ অনুযায়ী একাডেমিক কার্যক্রমের সময়সূচি সুস্পষ্টভাবে সংযোজন। পাশাপাশি সকল শিক্ষার্থীকে পূর্বের মতো ক্যাম্পাস, লাইব্রেরি, হল ও বাস ব্যবহারের নিশ্চয়তা দিতে হবে।
সংবাদ সম্মেলনে ছাত্রসংসদের নেতারা অভিযোগ করেন, একটি মহল ষড়যন্ত্র করে এ উদ্যোগকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় নিতে চাইছে। তারা আগামী ৯ অক্টোবরের মধ্যে অধ্যাদেশ জারি করার আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় ১২ অক্টোবর থেকে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কর্মসূচি ঘোষণা করা হবে।
ছাত্রসংসদের দাবি, শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি শিক্ষার্থীদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে প্রস্তাবিত অধ্যাদেশে এই ৮ দফা অন্তর্ভুক্ত করবে। তাহলেই একটি শিক্ষার্থীবান্ধব, গণতান্ত্রিক ও বিশ্বমানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পথ সুগম হবে।



আমাদের পেজ লাইক করুন