বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর এবার নতুন পরিচয়ে আলোচনায়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হয়েছেন তিনি।
গান দিয়ে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নেওয়া আসিফ এবার দেশের ক্রিকেট প্রশাসনেও দায়িত্ব নিতে যাচ্ছেন। বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব পেয়ে তিনি ক্রিকেটের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছেন।
সঙ্গীতের পাশাপাশি খেলাধুলার প্রতি ভালোবাসা থাকায় এই পদে নির্বাচিত হওয়া তার জন্য ভিন্ন মাত্রার আনন্দের। ক্রিকেট বোর্ডে আসিফ আকবরের উপস্থিতি নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা
daynik36july.com