October 28, 2026, 10:32 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

নরসিংদীতে তাওহীদ ভিত্তিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

নাজমুল হাসান

 

নাজমুল হাসান ( নরসিংদী) দৈনিক ৩৬জুলাই

 

 

 

নরসিংদীতে হেযবুত তওহীদের উদ্যোগে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুরে নরসিংদী প্রেসক্লাবে এ সভার আয়োজন করা হয়।

 

নরসিংদী জেলার সাংগঠনিক সম্পাদক গোলজার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের প্রতিনিধি মো. মাহবুবুল আলম।

 

তিনি বলেন, “বর্তমান বিশ্বে কোনো মতবাদ বা ব্যবস্থা মানবজাতিকে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। আজ পৃথিবীতে গভীর সংকট বিরাজ করছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা।”

 

মাহবুবুল আলম আরও বলেন, “একটি কোনো রাষ্ট্রব্যবস্থা নাগরিকদের নিরাপত্তা, ন্যায়বিচার, সমানাধিকার ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে না পারলে সেই রাষ্ট্রব্যবস্থা ব্যর্থ। তাই একটি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে গণমাধ্যমের শান্তিপূর্ণ ভূমিকা অপরিসীম।”

 

অনুষ্ঠানে বক্তারা গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের সঠিক ইতিহাস ও সত্য ঘটনা প্রচারের মাধ্যমে জনগণকে সঠিক দিকনির্দেশনা দেওয়া সম্ভব। গণমাধ্যম রাষ্ট্র ও সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

 

মতবিনিময় সভার আলোচনার পর বিভিন্ন গণমাধ্যমকর্মীরা নিজেদের মতামত তুলে ধরেন। তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে গণমাধ্যমের নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত প্রয়োজন।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের নরসিংদী জেলা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জিন্নাত আক্তার।

 

এসময় নরসিংদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোবারক হোসেন, নরসিংদী জেলা রিপোটার্স ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহাদাৎ হোসেন রাজু ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন



আমাদের পেজ লাইক করুন