October 28, 2026, 1:44 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

নাসিরনগর থানার নতুন ওসি হিসেবে যোগ দিলেন মাকছুদ আহাম্মদ,

সাইফুল ইসলাম

 

মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি, দৈনিক ৩৬জুলাই

 

 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ পরিদর্শক মাকছুদ আহাম্মদ (বিপি-৮২১১১৩৪৫১২)।
রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এহতেশামুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে নাসিরনগর থানায় পদায়ন করা হয়। পরদিন, ২৯ সেপ্টেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় মাকছুদ আহাম্মদ বলেন,ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী জনপদ নাসিরনগরে প্রাচীনকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল ঐতিহ্য রয়েছে। চলমান দুর্গাপূজা উপলক্ষে শান্তি-শৃঙ্খলা রক্ষায় নাসিরনগর থানার পুলিশ সদস্যরা সর্বাত্মক প্রস্তুত রয়েছে। তিনি বলেন, সবার সহযোগিতায় আমরা একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও ভয়মুক্ত নাসিরনগর গড়ে তুলতে সক্ষম হবো।”
উল্লেখ্য, পুলিশ পরিদর্শক মাকছুদ আহাম্মদ এর আগে ব্রাহ্মণবাড়িয়া লাইনওয়ার পুলিশ ইউনিটে কর্মরত ছিলেন।



আমাদের পেজ লাইক করুন