October 28, 2026, 1:44 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

দর্শনার জিহাদ রোবট আবিষ্কার বিশ্বমঞ্চে সেরা: প্রাপ্তি স্বর্ণপদক

হাসমত আলী

 

হাসমত আলী

দামুড়হুদা প্রতিনিধি (চুয়াডাঙ্গা) : দৈনিক ৩৬জুলাই ২৭-০৯-২৫

 

 

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার পরানপুর গ্রামের কৃতি সন্তান জাহিদ হাসান জিহাদ বিদেশের মাটিতে দেশের পতাকা উড়ালেন। ইন্দোনেশিয়ান ইয়ং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন (IYSA)-এ অংশগ্রহণ করে রোবট আবিষ্কারের মাধ্যমে তিনি অর্জন করেছেন স্বর্ণপদক।

 

জানা গেছে, জিহাদ গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশ ত্যাগ করে ২২ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেন। সেখানে নিজস্ব উদ্ভাবিত রোবট প্রদর্শন করে তিনি বিচারকদের মুগ্ধ করেন এবং সর্বোচ্চ সম্মাননা স্বর্ণপদক অর্জন করেন।

 

এই সাফল্যের পর শনিবার (২৭ সেপ্টেম্বর) দেশে ফিরে আসেন জিহাদ। তাকে বরণ করে নিতে এলাকাজুড়ে আনন্দ-উল্লাসের সৃষ্টি হয়। স্বর্ণপদকজয়ী এ তরুণকে এক নজর দেখার জন্য বাড়িতে ভিড় জমায় বিভিন্ন বয়সের মানুষ।

 

স্থানীয়রা জানান, জিহাদ শুধু দর্শনার নয়, এখন পুরো বাংলাদেশের গর্ব। বিদেশের মাটিতে সে দেশের নাম উজ্জ্বল করেছে। আমরা প্রত্যাশা করি ভবিষ্যতে আরও বড় অর্জন নিয়ে সে দেশের মুখ উজ্জ্বল করবে।

 

বর্তমানে দর্শনা সরকারি কলেজে এইচএসসি অধ্যয়নরত জিহাদ পরানপুর গ্রামের জয়নাল আবেদিন ও পূর্ণিমা বেগমের সন্তান। ছেলের এই সাফল্যে বাবা-মা আবেগাপ্লুত হয়ে সকলের কাছে দোয়া কামনা করেছেন, যেন জিহাদ আরও বড় সাফল্যের স্বপ্ন পূরণ করতে পারে।

 

স্বর্ণপদক জয়ী জিহাদ জানিয়েছেন, বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি তার বিশেষ আগ্রহ শৈশব থেকেই। রোবট তৈরি করে আন্তর্জাতিক মঞ্চে পুরস্কার পাওয়া তার জীবনের বড় অনুপ্রেরণা। তিনি বলেন, আমার লক্ষ্য একদিন বিশ্বমানের বিজ্ঞানী হওয়া। বাংলাদেশকে প্রযুক্তি ও উদ্ভাবনে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।

 

জিহাদের এ সাফল্য প্রমাণ করে একটি ছোট শহরের স্বপ্নবাজ তরুণও বিশ্বজয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। তার এই অর্জন দর্শনা ও চুয়াডাঙ্গার সীমা ছাড়িয়ে আজ গোটা বাংলাদেশের গর্বের গল্প হয়ে উঠেছে।



আমাদের পেজ লাইক করুন