October 28, 2026, 12:43 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

ধরলা নদীতে নৌকা বৈঠক করে বিশ্ব নদী দিবস পালন

আসাদুজ্জামান

 

আসাদুজ্জামান,প্রতিনিধি, কুড়িগ্রাম: দৈনিক ৩৬জুলাই ২৮.৯.২৫

 

 

 

কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ধরলা নদীতে নৌকা বৈঠক করেছে পরিবেশবাদী সংগঠন গ্রিন ইকো ও চিলড্রেন হেলথ অ্যাওয়ারনেস ফাউন্ডেশন।

আজ রোববার(২৮ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত এ বৈঠকে নদীর স্বার্থরক্ষায় বিভিন্ন প্ল্যাকার্ড হাতে দাঁড়ান সংগঠনের সদস্যরা।

এতে নদী সংগঠক হামিদুল ইসলাম বলেন, ‘নদী নিয়ে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কোন গবেষণা নেই। কুড়িগ্রাম জেলায় কতগুলো নদী আছে। ওই নদীগুলোর বর্তমান অবস্থা কেমন সেটি নিয়েও কোন ধারণা তাদের নেই। সরকারি নদী প্রতিষ্ঠানের অবহেলা ও অযত্নে নদীগুলো মরতে বসেছে। নদী রক্ষায় বিভিন্ন সংগঠনকে সক্রিয় হতে হবে। সমস্যা চিহ্নিত করে সঠিক তথ্য সংশ্লিষ্ট দপ্তরে তুলে ধরতে হবে। নদী না বাঁচলে আমরা কেউ বাচবো না।’

গ্রিন ইকোর পরিচালক সঞ্জয় চৌধুরী বলেন, ‘নদী রক্ষায় আইনের যথাযথ প্রয়োগ ও জনসচেতনতা জরুরি। আন্তঃসীমান্ত নদীগুলো নিয়ে বিশেষ করে ভারতের সঙ্গে কার্যকর উদ্যোগ নিতে হবে সরকারকে। শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সচেতনতামূলক নানা কার্যক্রম চালাতে হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নদী গবেষক গৌরব চৌধুরী বলেন, বাংলাদেশ একটি নদী মাতৃক দেশ। এদেশের মানুষের জীবন, জীবিকার সাথে নদী জড়িয়ে আছে। এদেশের উন্নয়নের স্বার্থে নদী গবেষণা বাড়ানো প্রয়োজন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নদী সংগঠক জাহানুর রহমান, মেহেদী হাসকন, আজিজুল হক, স্থানীয় বাসিন্দা ফরমান আলী প্রমুখ।

বিশ্ব নদী দিবস উপলক্ষে নৌকা বৈঠক আলোচনার সঞ্চালনা করেন নদী সংগঠক মেহেদী হাসান তমাল।

 

আসাদুজ্জামান, জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

 



আমাদের পেজ লাইক করুন