October 28, 2026, 10:17 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

ভোলার বোরহানউদ্দিনে সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠিত।

আকতার হোসেন

 

‎মোঃ আক্তার হোসেন, বোরহানউদ্দিন প্রতিনিধি:-দৈনিক৩৬জুলাই

 

 

 

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে তীব্র প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

‎

‎”প্রতিবন্ধী ব্যাক্তির অধিকার সুরক্ষার জন্য হুইলচেয়ার পাওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে”,

‎আজ বেলা ১১টায় উপজেলার সম্প্রসারিত ভবনের নীচ তলায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক মোঃ রায়হান – উজ্জামান এর সভাপতিত্বে ১৫ জন তীব্র প্রতিবন্ধীদের মাঝে এ হুইলচেয়ার বিতরণ করা হয়।

‎উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মিয়া মোঃ মন্জুর এলাহি মোঃ আল আমিন এর উপস্থিতিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে “প্রতিবন্ধী ব্যাক্তির অধিকার সুরক্ষার জন্য হুইলচেয়ার পাওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে এ হুইলচেয়ার গুলো ভুক্তভোগী পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

‎

‎এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা পিআইও কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন, ইউনিয়ন সমাজ সেবা সুপারভাইজার রাসেল আহমেদ সহ আরও অনেকে।

‎

‎এ-সময় তীব্র প্রতিবন্ধীদের অভিভাবকরা বলেন, সরকারের এ সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সমাজ সেবা অফিসার কে ধন্যবাদ জানিয়ে তারা বলেন, আমরা আর্থিক অনটনের জন্য আমাদের প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ার কিনতে পারিনি। আজ আমাদের জন্য দেওয়া এ উপহার অনেক অনেক কষ্ট লাগব করবে আমাদের প্রতিবন্ধীদের। আমরা স্যারদের জন্য দোয়া করি।



আমাদের পেজ লাইক করুন