October 28, 2026, 2:59 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

রূপগঞ্জে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, লিটারেরি ও ডিবেট ক্লাবের শুভ উদ্বোধন।

সাইফুল ইসলাম

 

মোঃ সাইফুল ইসলাম :

রূপগঞ্জ, উপজেলা প্রতিনিধি

দৈনিক,৩৬ জুলাই

 

 

 

রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ৮ নং ওয়ার্ডে অবস্থিত ওয়াজেদ আলী ভূঁইয়া মেমোরিয়াল হাই স্কুলে মঙ্গলবার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, লিটারেরি ক্লাব ও ডিবেট ক্লাবের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রিন্সিপাল আতাউল করিম ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক পিয়ারা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মাহবুব আলম এবং অত্র বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল নজরুল ইসলাম বাদল এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীরা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি পিয়ারা বেগম তার বক্তব্যে বিদ্যালয়ের পরিচালকের প্রশংসা করে ইংরেজি শিক্ষা, সাহিত্যচর্চা ও বিতর্কের গুরুত্ব তুলে ধরেন। সভাপতি আতাউল করিম ভূঁইয়া শিক্ষার্থীদের উদ্দেশে ক্লাবগুলোর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বলেন, আমেরিকার বিলাসবহুল জীবন ছেড়ে তিনি নিজ এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছেন। তিনি শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন এবং বিদ্যালয়ের উন্নয়নে স্থানীয় সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের আগে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশ দূষণ রোধে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে তারাবো বাজার ও শহীদ মিনার প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ে ফিরে আসে।



আমাদের পেজ লাইক করুন