স্টাফ রিপোর্টার ঢাকা । দৈনিক৩৬জুলাই
গাজীপুরের টঙ্গী রেলস্টেশন রোডের সাহারা মার্কেট এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) বিকেল ৩টা ২৯ মিনিটে এ খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে মোট ৮টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বিকেল ৩টা ৪৫ মিনিটে।
প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এসময় ৫৩ জন ফায়ার সার্ভিস সদস্য অংশ নেয়।
ঘটনায় স্থানীয় দুইজন এবং ফায়ার সার্ভিসের চারজন সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন—
খন্দকার জান্নাতুন নাইম, ওয়্যারহাউজ ইন্সপেক্টর
জয় হাসান, ফায়ার ফাইটার
নুরুল হুদা, ফায়ার ফাইটার
শামীম, ফায়ার ফাইটার
প্রত্যক্ষদর্শীরা জানান, টিনশেড সেমিপাকা কেমিক্যাল গোডাউনে আগুন লাগার পর ফায়ার সার্ভিস আগুন নেভাতে কাজ করছিল। এসময় ভিতরে থাকা রাসায়নিক পদার্থে বিস্ফোরণ ঘটে এবং ফায়ার সার্ভিসের সদস্যসহ কয়েকজন আহত হন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বিস্ফোরণে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে