মাকসুদুর রহমান
স্টাফ রিপোর্টার ঢাকা । দৈনিক৩৬জুলাই
রাজধানীর সাভার (ঢাকা) এলাকায় তালীমুল কুরআন ইসলামিয়া মাদরাসার উদ্যোগে গত ২০ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাদ মাগরিব মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুফতি সাদিকুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক মাদরাসা আবু হুরায়রা, শাহীবাগ, সাভার , ঢাকা।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি হুসাইন আহমাদ, প্রভাষক, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা।
প্রধান অতিথি ছিলেন জনাব মাহবুবুর রহমান মাহফুজ ম্যানেজিং ডিরেক্টর এম আর এম এভিয়েশন
বিশেষ অতিথি ছিলেন হাফেজ মাওলানা মেহেদী হাসান মাসউদ ডিরেক্টর এম আর এম এভিয়েশন , এবং হাফেজ একরামুল হাসান, সহ-সভাপতি, জামিয়া ইসলামিয়া কাসেমুল উলুম মাদরাসা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ্জ সামিরুল হক সামির, সভাপতি, তালীমুল কুরআন ইসলামিয়া মাদরাসা।
এছাড়া প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহা. মাসউদুর রহমানও উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
আয়োজকরা জানান এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের উৎসাহিত করবে এবং অভিভাবকদের সাথে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তুলবে। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, হামদ-নাত পরিবেশনা এবং দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়।