October 28, 2026, 4:55 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

যে নিউজ কুমিল্লার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে ১০ জনকে সম্মাননা প্রদান

মনিরুল ইসলাম

মনিরুল ইসলাম

লালমাই কুমিল্লা প্রতিনিধি- দৈনিক৩৬জুলাই

 

 

অনলাইন নিউজের বিশ্বস্ত ঠিকানা স্লোগানকে ধারন করে প্রতিষ্ঠিত কুমিল্লা থেকে প্রকাশিত অনলাইন পোর্টাল ‘জে-নিউজ কুমিল্লা’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এসময় বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখার কৃতিত্ব স্বরূপ কুমিল্লার বিভিন্ন পেশার ১০ জনকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪ টায় কুমিল্লা নগরীর একটি আভিজাত্য হোটেলের কনভেনশন হলে কেক কাটা ও জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৬ষ্ঠ বছরে পা রাখলো প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জে-নিউজ কুমিল্লা’র প্রধান সম্পাদক আবুল হাসানাত বাবুল ও সঞ্চালন করেন সম্পাদক হুমায়ুন কবির জীবন।

 

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল। বক্তারা বলেন, স্থানীয় সাংবাদিকতা ও ইতিবাচক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিতে জে নিউজ কুমিল্লা সবসময় কাজ করে যাবে।
সম্মাননাপ্রাপ্তদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান যারা রেখেছেন তারা হলো- বিবেক কুমিল্লার প্রতিষ্ঠাতা

চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু, বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, কুমিল্লা দোকান মালিক সমিতির সাবেক সভাপতি শাহ মোঃ আলমগীর খান, বাংলাদেশ স্কাউটস কুমিল্লার কমিশনার মাসুক আলতাফ চৌধুরী, হার্ট কেয়ার

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ, সমাজসেবা অবদানের জন্য লুৎফুর রহমান রিপন, দৈনিক কুমিল্লার জমিন পত্রিকার সম্পাদক শাহাজাদা এমরান, সংবাদ উপস্থাপিকা মঞ্চাভিনেত্রী ও আবৃত্তি শিল্পী ফারজানা করিম, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি এনামুল হক ফারুক, হালিমা গ্রুপের

চেয়ারম্যান আবুল কালাম হাসান টগর।
এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রকৌশলী আবু সায়েম ভূইয়া, এখন টিভির কুমিল্লা ব্যুরো প্রধান খালিদ সাইফুল্লাহ, এবি পার্টির কুমিল্লা মহানগরীর সাধারণ সম্পাদক গোলাম সামদানি, সময় টিভির কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হান, সাংবাদিক জামাল উদ্দিন দামাল, মনির হোসেন, কাজী মোঃ আবু হানিফ, শিপন হোসেন মানব,নির্বাহী

সম্পাদক শারমিন আহমেদ চৈতি, নিরাপদ চালক চাই কুমিল্লার সভাপতি আজাদ সরকার লিটনসহ কুমিল্লার গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



আমাদের পেজ লাইক করুন