October 28, 2026, 6:18 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

পলাশে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

নাজমুল হাসান

 

নাজমুল হাসান ( নরসিংদী) প্রতিনিধি দৈনিক ৩৬জুলাই

 

 

নরসিংদীর পলাশে বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা চাঁদাবাজি মামলার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পলাশ উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, তার পরিবারের সদস্যরা, পলাশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন সরকার, সদস্য সচিব মো. বদিরুল আলমসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

 

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, একজন সম্মানিত মুক্তিযোদ্ধার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়ের করে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা চালানো হচ্ছে। মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনের স্ত্রী অভিযোগ করে বলেন, “আমার স্বামী ৭৫ বছর বয়সী, চলাফেরায় অক্ষম একজন মানুষ। ৫৪ বছর আগে তিনি দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে লড়াই করেছিলেন। অথচ আজ তাকে হয়রানি করার জন্য বিএনপির যুবদল নেতা তার চাচাত ভাইয়ের ছেলের প্রভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।”

 

তিনি আরও জানান, গত ১০ সেপ্টেম্বর তাদের পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশ করে প্রতিপক্ষ, কবরস্থানের ভেতরে লাগানো গাছ কেটে নিয়ে যায়। যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর থানায় অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরবর্তীতে প্রতিপক্ষ সন্ত্রাসী টুনু ১৫ সেপ্টেম্বর নরসিংদী কোর্টে মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করে হয়রানি শুরু করে।

 

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন ও তার পরিবারসহ উপস্থিত অন্যান্য মুক্তিযোদ্ধারা মামলা প্রত্যাহারসহ সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক সঠিক বিচার দাবি করেন।



আমাদের পেজ লাইক করুন