October 28, 2026, 2:49 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

তারাকান্দায় বালিখাঁ বাজার থেকে ২ কি.মি. সড়কে ছোট বড় গর্ত: দুর্ভোগ চরমে

আহসান হাবীব

 

আহসান হাবীব

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: দৈনিক ৩৬জুলাই

 

 

ময়মনসিংহের তারাকান্দার বালিখাঁ পাকা সড়কটি বর্তমানে ছোট বড় গর্তে মিলে যেন মিনি পুকুরে পরিনত হয়েছে।সামান্য বৃষ্টি হলেই হাটু পর্যন্ত পানি জমে থাকে। সড়কটির দু পাশে ফিসারির পাড়ঁ থাকায় পানি নিষ্কাশন হয় না।যার ফলে পাকাঁ সড়কটিতে পানি জমে থেকে বেশকিছু বড়বড় গর্ত সৃষ্টি হয়েছে।প্রতিনিয়ত ছোট ছোট দুর্ঘটনাও ঘটছে বলে জানা গেছে।

মৌলভী বাজার থেকে বালিখাঁ বাজার পর্যন্ত প্রায় ২ কি.মি. সড়কটির ১৫/২০ বড়সড় গর্ত থাকার পরেও জিবীকার তাগিদে জীবনের ঝুকি নিয়ে ছোট বড় যানবাহন চালাচ্ছেন অনেকেই।

প্রতিনিয়ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও জনসাধারণ চলাচলে সীমাহীন দু্র্ভোগে পোহাতে হচ্ছে।

অটো চালক আল আমিন বলেন, পেটের তাগিদে জীবন ও গাড়ির ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে, রাস্তার অবস্থা খুবই খারাপ।

পানি জমে থাকায় গাড়ির যন্ত্রপাতি নষ্ট হচ্ছে ও যাত্রী কমে গেছে বলে জানান, শফিকুল নামে অটো চালক।

ভয়ে ও আতংক নিয়ে প্রতিদিন চলাচল করতে হচ্ছে বলে জানান শরীফুল নামে যাত্রী। বালিখাঁ -মৌলভীবাজার পর্যন্ত রাস্তাটি পানি নিষ্কাশনের ব্যাবস্থা না থাকায় ছোটবড় গর্তে বর্তমানে মিনি পুকুরে পরিনত হয়ে বলে জানান স্থানীয়রা।

দুৃর্ভোগ থেকে রেহাই পেতে সংশ্লিট দপ্তর ও স্থানীয় প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন ভোক্তভোগীরা।



আমাদের পেজ লাইক করুন