October 28, 2026, 7:51 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চুয়াডাঙ্গায় মাটি খুঁড়তে মিলল ব্রিটিশ আমলের রুপির ভাণ্ডার

মোঃ হাসমত আলী

 

হাসমত আলী, চুয়াডাঙ্গা প্রতিনিধি : দৈনিক ৩৬জুলাই ২০-০৯-২৫

 

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তঘেঁষা কার্পাসডাঙ্গায় দোকানঘর নির্মাণের জন্য মাটি কাটতে গিয়ে হঠাৎ আবিষ্কৃত হয়েছে ইতিহাসের টুকরো। একটি পিতলের কলস ভরা প্রায় ২২ কেজি ওজনের রুপার মুদ্রা উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো ব্রিটিশ আমলের ভারতীয় রুপি। আজ শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে।

 

স্থানীয় সূত্র জানাযায়, উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের দিলু মণ্ডলের ছেলে সহিদুল ইসলাম বাজারের সাইকেল হাটসংলগ্ন জমিতে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটছিলেন। খননকালে মেশিনের সাথে উঠে আসে একটি ভারী কলস। সেটি খুলে দেখা যায় কলস ভর্তি ঝকঝকে রুপার কয়েন।

 

খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে কৌতূহলী মানুষ ভিড় জমায়। পরে দামুড়হুদা মডেল থানার অধীনে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কলস ও কয়েনগুলো জব্দ করে থানায় নিয়ে যায়। স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে কয়েনগুলোর ওজন করলে দেখা যায় সেগুলোর মোট ওজন দাঁড়ায় প্রায় ২১ কেজি ৯০০ গ্রাম।

 

সহিদুল ইসলামের ছেলে মেহেদী হাসান মানিক বলেন,আমরা জমিতে দোকানঘর নির্মাণের জন্য কাজ করছিলাম। হঠাৎ ড্রেজারের সাথে কলসটি উঠে আসে। ভেতরে কয়েন দেখে আমরা কিছুটা আতঙ্কিত হয়ে পড়ি। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেই।

 

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান,

ঘটনার খবর পাওয়ার পরই আমরা পুলিশ পাঠাই। স্থানীয়দের সামনে কলস খোলা হয় এবং কয়েনগুলোর ওজন করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো ব্রিটিশ শাসনামলের ভারতীয় রুপি। পরীক্ষা-নিরীক্ষা শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

 

স্থানীয়রা বলছেন মুদ্রাগুলো সম্ভবত ১৮৬৫ সাল থেকে ১৯১০ সালের কোনো সময়ের হতে পারে। এ আবিষ্কার স্থানীয় জনমনে ব্যাপক উৎসাহ ও কৌতূহলের সৃষ্টি করেছে।



আমাদের পেজ লাইক করুন