স্টাফ রিপোর্টার দৈনিক ৩৬জুলাই
সংবাদ প্রতিবেদনঃ
ভোলা জেলার বোরহানউদ্দিন থানাধীন ১নং গঙ্গাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে তেতুলিয়া নদীতে এক হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটেছে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় বাসিন্দা শাজাহান খানের (৬৫) নাতি তানজিল (১৬), যিনি মানসিক ভারসাম্যহীন, বাড়ির পাশের নদীতে বাঁধা একটি ছোট নৌকায় খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। সাতার না জানায় সে হাবুডুবু খেতে থাকে।
এসময় তার মা জেসমিন (৩৬) নদীর পাড়ে গৃহস্থালি আসবাবপত্র ধোয়ার কাজ করছিলেন। হঠাৎ চোখে পড়ে সন্তান পানিতে ডুবে যাচ্ছে। মায়ের হৃদয়াতঙ্কে ছেলেকে বাঁচাতে দ্রুত নদীতে ঝাঁপ দেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত পানির তীব্র স্রোতে নিজেই পানির নিচে তলিয়ে যান।
স্থানীয় এক ব্যক্তি ছুটে এসে ছেলেটিকে উদ্ধার করতে সক্ষম হলেও মাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত তিনি নিখোঁজ রয়েছেন।
স্থানীয়রা বলছেন, মায়ের ভালবাসা সন্তানের জন্য সবকিছু বিসর্জন দিতে শেখায়। হয়তো আতঙ্ক আর মাতৃত্বের তাড়নায় নিজের জীবন বিপন্ন করে ফেলেছেন জেসমিন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনেরা নিখোঁজ মায়ের সন্ধানের অপেক্ষায় দিন গুনছেন।
আল্লাহ এই শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দান করুন