October 28, 2026, 6:01 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

সংবাদ প্রকাশের পর ভর্তি ফি কমাল সরকারি বাঙলা কলেজ

নাজমুল ইসলাম সাকিব

 

বাঙলা কলেজ প্রতিনিধি:নাজমুল ইসলাম ছাকিব

ঢাকা: সেপ্টেম্বর ১৫, ২০২৫;দৈনিক ৩৬ জুলাই

 

 

 

 

 

সরকারি বাঙলা কলেজ প্রশাসন অবশেষে ভর্তি ফি কমিয়েছে। সম্প্রতি শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ ও সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশিত হওয়ার পর কলেজ কর্তৃপক্ষ নতুন নোটিশ জারি করে ভর্তি ফি সংশোধন করে।

 

এর আগে ২য় বর্ষে ভর্তি হতে শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ৪,২৮৫ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছিল। অথচ রাজধানীর অন্যান্য সরকারি কলেজে, বিশেষ করে ইডেন মহিলা কলেজে, সর্বোচ্চ ভর্তি ফি নির্ধারিত ছিল ৩,৪৮৫ টাকা। তুলনামূলকভাবে বাঙলা কলেজে বেশি ফি আদায় করায় শিক্ষার্থীরা বৈষম্যের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছিলেন।

 

অবশেষে কলেজ কর্তৃপক্ষ নতুন পরিপত্রে ভর্তি ফি হ্রাসের ঘোষণা দেয়। সংশোধিত তালিকা অনুযায়ী—

 

বিজ্ঞান অনুষদে ভর্তি ফি: ৩,৩২০ টাকা

 

কলা ও বাণিজ্য অনুষদে ভর্তি ফি: ৩,১৯৫ টাকা

 

শিক্ষার্থীরা এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন। তাদের মতে, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি এবং সংবাদমাধ্যমের সরব ভূমিকা ছাড়া এই পরিবর্তন সম্ভব হতো না। অনেক শিক্ষার্থী জানিয়েছেন, “আমাদের প্রতিবাদ, অভিযোগ আর সংবাদ প্রকাশের ফলে প্রশাসন বাধ্য হয়েছে ফি কমাতে। এটা শিক্ষার্থীদের জন্য বড় একটি সাফল্য।”

 

শিক্ষার্থীদের দাবি, ভর্তি ও ফরম পূরণের ক্ষেত্রে সকল সরকারি কলেজে সমান নীতিমালা অনুসরণ করা উচিত। তারা আশা করছেন, ভবিষ্যতে আর কোনো বৈষম্যমূলক সিদ্ধান্ত নেওয়া হবে না।

 

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের ঘটনায় বোঝা যায় সংবাদমাধ্যম ও শিক্ষার্থীদের যৌথ ভূমিকা কতটা কার্যকর হতে পারে। একটি সংবাদ প্রকাশের মাধ্যমেই দীর্ঘদিনের অভিযোগের প্রতিকার এসেছে, যা ভবিষ্যতে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।



আমাদের পেজ লাইক করুন