শরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার বৈকারী কুশখালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের জন্য দাতা সদস্য আহ্বান করা হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্রহী ব্যক্তিদের আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে রূপালী ব্যাংক সাতক্ষীরা শাখার সঞ্চয়ী হিসাব নং ২৮৯৯০১০০০১০০৯-এ নির্ধারিত অর্থ জমা দিতে হবে।
দাতা সদস্য হওয়ার জন্য এক মেয়াদের ক্ষেত্রে ৫০,০০০ টাকা এবং আজীবন দাতা সদস্য হওয়ার জন্য ৩,০০,০০০ টাকা জমা দিতে হবে। নির্ধারিত অর্থ জমা দিয়ে প্রাপ্ত রশিদ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট দাখিল করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
বিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, দাতা সদস্যদের সক্রিয় অংশগ্রহণ বিদ্যালয়ের শিক্ষা ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে।