October 29, 2026, 8:14 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পাথরের চর টুলঘর সংলগ্নে মাদক বিরোধী সচেতনতা মূলক সমাবেশ অনুষ্ঠিত

মোঃ মোখলেছুর রহমান

 

মোঃ মোখলেছুর রহমান চৌধুরী দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি দৈনিক ৩৬ জুলাই

 

 

 

ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ১নং ডাংধরা ইউনিয়ন এর ৯নং ওয়ার্ডের পাথরের চর টুল ঘর সংলগ্নে মাদক নির্মূল করার লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ বিকাল ৪ ঘটিকার সময়।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকায় পাথরের চর টোলঘর প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও মাইনুল ইসলামের পরিচালনায় সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি সরোয়ার- ই- আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং ডাংধরা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আখেরুজ্জামান নয়া, সাবেক সভাপতি আব্দুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সামাদ মেম্বার, সাধারণ সম্পাদক জুলহাজ উদ্দিন, সহসভাপতি মহসিন উদ্দিন মিলন, সহসভাপতি মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক আজাহার উদ্দিন, আহ্বায়ক মমতাজুল ফারুক বিপ্লব, সদস্য সচিব আরিফুর রহমান, ছাত্র দলের সভাপতি শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সহ অনেকেই।

এবং সকল মিডিয়ার সাংবাদিক উপস্থিতি ছিলেন

প্রধান অতিথি বলেন, এলাকাকে মাদক মুক্ত করতে যত ধরনের ব্যবস্থা গ্রহন করার দরকার আমরা যুব সমাজের পাশে থেকে করে যাবো। বক্তারা স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহলের সহযোগিতা চেয়ে বলেন, আপনারা যদি সহযোগিতা করেন খুব অল্প সময়ের মধ্যে আমাদের এলাকাকে মাদক মুক্ত করতে পারবো। উপস্থিত বক্তারা আরও বলেন, মাদক প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে এবং যেখানেই মাদক, সেখানেই প্রতিরোধ’ করতে হবে, এবং মাদক প্রতিরোধে প্রতিটি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।



আমাদের পেজ লাইক করুন