October 28, 2026, 5:59 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

কুড়িগ্রাম সাধারণ পাঠাগার ধ্বংসে ভিত্তিহীন প্রোপাগান্ডার বিরুদ্ধে মানববন্ধন

আসাদুজ্জামান

 

আসাদুজ্জামান , কুড়িগ্রাম প্রতিনিধি দৈনিক৩৬জুলাই:০৮-০৯-২০২৫

 

 

 

 

অর্থশত বছরের ঐতিহ্যবাহী কুড়িগ্রাম সাধারণ পাঠাগারের বিরুদ্ধে নাম সর্বস্ব ১৯ সংগঠনের দেওয়া মিথ্যা ও ভিত্তিহীন প্রোপাগান্ডার প্রতিবাদে কুড়িগ্রাম কলেজ মোড় চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শত শত কলেজ পড়ুয়া ও চাকুরী প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

এসময় সাধারণ শিক্ষাথী সাদিয়া তারান্নুম বলেন এই পাঠাগার থেকে লেখা পড়া করে ১ জন বিসিএস ক্যাডার, ২ জন ননক্যাডার, ৫০ জন প্রাইমারী স্কুলের শিক্ষক পরীক্ষা ও ৫০ জন বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজ চাকুরী করছেন।
বক্তব্যে মাহমুদুল ইসলাম বলেন ষড়যন্ত্র হঠাও, পাঠাগার বাঁচাও, এবং সংস্কৃতির নামে অপসংস্কৃতি নিপাত যাক পাঠাগার মুক্তি পাক।

কুড়িগ্রাম সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজ এই পাঠাগারটি ধ্বংসের জন্য বাম সংগঠনের নেতাকর্মী অপচেষ্টা চালাচ্ছেন। অতীতে তারা এখানে পড়াশোনার বদলে মাদক সেবন ও নারীদের দিয়ে অশ্লীল নৃত্য করাতো। আমরা তাদের সকল চক্রান্তের প্রতিবাদ জানাই।

মানববন্ধন শেষে পাঠাগারের সাধারণ শিক্ষাথীরা কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা প্রশাসক ও সাধারণ পাঠাগারের সভাপতি সিফাত মেহনাজ জানান, বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।



আমাদের পেজ লাইক করুন