April 16, 2026, 3:00 pm
শিরোনাম :
চলন্ত গাড়িতে ছিনতাইয়ের ঘটনায় এক দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ রাজধানীর শাপলা চত্বর গণহত্যার মামলার আসামি হচ্ছেন পুলিশের সাবেক আইজিপি মামুন: চিফ প্রসিকিউটর ৪০ লক্ষ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ যাত্রাবাড়ী থানার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক সিরিয়াল রেপিস্ট রাশেদুল ইসলাম রাব্বি গ্রেফতার যাত্রাবাড়ী থানার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার। রাবিতে বেআইনীভাবে আবাসিক রুমে তল্লাশি বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বোরহানউদ্দিনে বর্ণাঢ্য আয়োজন বিজন কান্তি সরকারকে তারেক রহমানের বিশেষ সহকারী নিয়োগে রাজবাড়ীতে প্রার্থনা সভা অনুষ্ঠিত পাওনা টাকা চাইতে গেলে পাওনাদারের পরিবারের উপর হামলা, আহত-৬, থানায় মামলা
নোটিশ :

বাঙলা কলেজে শহীদ সাগর ও শহীদ রাব্বি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নাজমুল ইসলাম সাকিব

 

বাঙলা কলেজ প্রতিনিধি: নাজমুল ইসলাম ছাকিব ; দৈনিক ৩৬ জুলাই

 

 

 

 

ঢাকার মিরপুরে সরকারি বাঙলা কলেজে শহীদ সাগর ও শহীদ রাব্বির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ইংরেজি বিভাগের উদ্যোগে আয়োজিত আন্তঃসেশন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই খেলায় সেশন ২০২৩-২৪-এর Sparkle 27 দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং রানার্সআপ হয় সেশন ২০২২-২৩-এর Aristocratic United।

ফাইনাল ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলার গতি ধরে রাখে। শিক্ষার্থী ও দর্শকদের উল্লাসে মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে। নির্ধারিত সময়ে খেলা ২-২ গোলে ড্র হলে টাইব্রেকারে Sparkle 27 দল ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত করে। দলের খেলোয়াড়রা আক্রমণভাগে দক্ষতা ও রক্ষণভাগে দৃঢ়তা দেখিয়ে দর্শকদের মুগ্ধ করে।

উৎসবমুখর এই ফাইনালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সাবরিনা ইসরাত, কলেজের ক্রীড়া শিক্ষক, ইংরেজি বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। অতিথিরা খেলোয়াড়দের পারফরম্যান্সের প্রশংসা করেন এবং এ ধরনের প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেন।

টুর্নামেন্ট আয়োজনের দায়িত্বে ছিল ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। আয়োজকদের মতে, শহীদ সাগর ও শহীদ রাব্বি কলেজের গৌরবময় ইতিহাসের অংশ। তাঁদের স্মৃতিকে ধরে রাখতে প্রতিবছর এই আয়োজন অব্যাহত থাকবে।

ম্যাচ শেষে চ্যাম্পিয়ন Sparkle 27 দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। রানার্সআপ Aristocratic United দলকেও সম্মাননা প্রদান করা হয়। ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আহসান। এছাড়াও সেরা গোলদাতা হন আকিদুল ইসলাম শান্ত, সেরা ডিফেন্ডার হারুন অর রশিদ, সেরা গোলরক্ষক ঋত্বিক দাস এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন নাইম হাসান ফাহাদ।

বিজয়ী খেলোয়াড়দের আনন্দ-উচ্ছ্বাসে কলেজ প্রাঙ্গণে সৃষ্টি হয় এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ।



আমাদের পেজ লাইক করুন