April 16, 2026, 2:55 pm
শিরোনাম :
চলন্ত গাড়িতে ছিনতাইয়ের ঘটনায় এক দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ রাজধানীর শাপলা চত্বর গণহত্যার মামলার আসামি হচ্ছেন পুলিশের সাবেক আইজিপি মামুন: চিফ প্রসিকিউটর ৪০ লক্ষ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ যাত্রাবাড়ী থানার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক সিরিয়াল রেপিস্ট রাশেদুল ইসলাম রাব্বি গ্রেফতার যাত্রাবাড়ী থানার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার। রাবিতে বেআইনীভাবে আবাসিক রুমে তল্লাশি বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বোরহানউদ্দিনে বর্ণাঢ্য আয়োজন বিজন কান্তি সরকারকে তারেক রহমানের বিশেষ সহকারী নিয়োগে রাজবাড়ীতে প্রার্থনা সভা অনুষ্ঠিত পাওনা টাকা চাইতে গেলে পাওনাদারের পরিবারের উপর হামলা, আহত-৬, থানায় মামলা
নোটিশ :

গোয়ালন্দে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের ২য় খেলায় ফরিদপুর জেলা জয়ী

আক্কাস আলী খান

 

আক্কাস আলী খান
রাজবাড়ী জেলা প্রতিনিধি দৈনিক৩৬জুলাই

 

 

 

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নে ৮ জেলার অংশগ্রহণে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের ২য় খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় টুর্নামেন্টের ২য় খেলায় ফরিদপুর নগরকান্দা রেজাউল শেখ ফুটবল একাডেমী বনাম কুষ্টিয়া আশা স্পোর্টস একে অপরের মোকাবেলা করে। নির্ধারিত সময়ের খেলায় ১-১ সমতা থাকায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ফরিদপুর নগরকান্দা রেজাউল শেখ ফুটবল একাডেমী ১-০ গোলে কুষ্টিয়া আশা স্পোর্টসকে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উত্তীর্ণ হয়।

গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় উদ্বোধনী খেলায় গোপালগঞ্জ পান্নু স্পোর্টিং ক্লাব ৫-০ গোলে ঢাকা উত্তরা মর্নিং ফুটবল ক্লাবকে পরাজিত করে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উত্তীর্ণ হয়।

রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী বরাট ক্লাব হাউজের আয়োজনে চৌধুরী আব্দুল হামিদ একাডেমীর মাঠে এ টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হচ্ছে।

বরাট ক্লাব হাউজের সাধারণ সম্পাদক মোঃ তাওহীদ চৌধুরীর সঞ্চালনায় ক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রুহুল আমীন।

টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় রয়েছেন ক্লাবের কর্মকর্তা মোঃ সজল চৌধুরী।

আয়োজক কমিটির অন্যতম সদস্য ও বরাট ক্লাব হাউজের ক্রীড়া সম্পাদক মোঃ শাকিল জানান, দেশের ৮ জেলার অংশগ্রহণে টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৩য় ও ৪র্থ খেলা আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর রোজ শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হবে।

ছবি সংযুক্ত
আক্কাস আলী খান (রাজবাড়ী) প্রতিনিধি
তারিখঃ ০৬/০৯/২৫



আমাদের পেজ লাইক করুন