July 30, 2026, 10:25 pm
শিরোনাম :
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎
নোটিশ :

সাতক্ষীরায় সীরাতুন্নবী (সা.) উপলক্ষে ছাত্রশিবিরের মহাসমারোহে র‍্যালি

শরীফুল ইসলাম

 

শরিফুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি : দৈনিক ৩৬জুলাই

 

 

 

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ প্রচার ও সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় শহরের শহীদ আসিফ চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেটে গিয়ে শেষ হয়। র‍্যালির নেতৃত্ব দেন শহর শিবির সভাপতি মুহা. আল মামুন। সঞ্চালনা করেন শহর সেক্রেটারি মেহেদী হাসান।

 

পরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আবু তালেব। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি নাজমুল ইসলাম।

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “নবী করীম (সা.)-এর জীবন মানবতার সর্বশ্রেষ্ঠ আদর্শ। তাঁর পথ অনুসরণ করলেই সমাজে ন্যায়, শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠিত হবে।”

সভাপতি মুহা. আল মামুন বলেন, “সীরাতুন্নবী (সা.) পালনের মাধ্যমে ছাত্রশিবির নবীজির আদর্শকে সমাজে ছড়িয়ে দিতে কাজ করছে।”

 

এছাড়াও র‍্যালিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের বিভিন্ন সম্পাদক, থানা শাখার নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী অংশগ্রহণ করেন। র‍্যালি চলাকালে ‘তোমার নেতা, আমার নেতা, বিশ্ব নবী মোস্তফা’সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে সাতক্ষীরার রাজপথ।



আমাদের পেজ লাইক করুন