October 28, 2026, 11:31 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

রাজবাড়ীর গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী দুজন নিহত ।

রিপোর্টারের নাম

 

আক্কাস আলী খান
রাজবাড়ী জেলা প্রতিনিধি প্রতিনিধি

 

 

 

রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই শ্রাবণী ভাদুরী (২১) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় তার স্বামী সঞ্জয় মন্ডলকে (২৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনিও মারা যান।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সরকারি গোয়ালন্দ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে দৌলতদিয়া ঘাট হয়ে মধুখালি তাদের নিজ বাড়িতে ফেরার পথে তারা দুর্ঘটনার কবলে পড়েন।

পারিবারিক সূত্রে জানা যায়, সঞ্জয় মন্ডল ফরিদপুরের মধুখালি উপজেলার জান নগর গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন। টেকনিক্যাল স্কুলের সামনে পৌঁছালে মহাসড়কে থাকা ছোট ছোট স্পিডব্রেকারের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে ছিটকে পড়লে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি যানবাহন তাদের দুজনকে ২০ ফুট টেনে নিয়ে যায়। বিকট শব্দ পেলে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা সঞ্জয় মন্ডলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এবং ঘটনাস্থলেই শ্রাবণী ভাদুরীর মৃত্যু হয়।

নিহত সঞ্জয় মন্ডলের শ্যালক অপূর্ব ভাদুরী জানান, ঘটনাস্থলেই তার বোনের মৃত্যু হয়। আহত ভগ্নিপতিকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ থেকে ঢাকা নেওয়ার পথে রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে তারও মৃত্যু হয়।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগে থাকা চিকিৎসক কৌশিক কুমার দাস বলেন, আহত রোগীর অবস্থা গুরুতর হওয়ায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার মাথায় প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল।

আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ‘আহত সঞ্জয়ের জাতীয় পরিচয়পত্র থেকে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। নিহত শ্রাবণীর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ছবি সংযুক্ত
আক্কাস আলী খান
রাজবাড়ী জেলা প্রতিনিধি প্রতিনিধি
তারিখঃ ০৫/০৯/২৫



আমাদের পেজ লাইক করুন