October 29, 2026, 4:03 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মিলাদ মাহফিলসহ কর্মসূচি পালনের নির্দেশনা

জোনায়েদ হোসেন জুয়েল

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক ৩৬জুলাই

 

 

 

 

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে দেশের সকল কারিগরি, মাদরাসা ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে মিলাদ

মাহফিলসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।
আগামী ৬ সেপ্টেম্বর, শনিবার ১৪৪৭ হিজরি সালের ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের মাধ্যমে সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে জরুরি নির্দেশনা পাঠানো হয়েছে।

 

নির্দেশনায় বলা হয়েছে, দেশের সব পলিটেকনিক, মেরিন, কৃষি, বন, মৎস্য, প্রাণিসম্পদ, বিএম ইনস্টিটিউট এবং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজগুলোতে মিলাদ মাহফিল ও অন্যান্য ধর্মীয় কর্মসূচি পালন করতে হবে। একইভাবে, মাদরাসা শিক্ষা বোর্ডের

অধীনস্থ সব মাদরাসার অধ্যক্ষ, সুপার এবং পরিচালনা কমিটিকেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রতিটি প্রতিষ্ঠানকে কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন এবং ধর্মীয় পরিবেশ বজায় রেখে পালন করতে বলা হয়েছে।
সাধারণ ছুটির তারিখ পরিবর্তন

এদিকে, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকার সাধারণ ছুটির তারিখ পুনঃনির্ধারণ করেছে। চলতি বছর ২৬ আগস্ট থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হওয়ায়, পূর্বঘোষিত ৫ সেপ্টেম্বর (শুক্রবার) এর পরিবর্তে ৬ সেপ্টেম্বর (শনিবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

এই দিনে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, ডাক বিভাগ, হাসপাতাল, চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহের মতো জরুরি পরিষেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মীরা এই ছুটির আওতামুক্ত থাকবেন।

 

সব প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল বাধ্যতামূলক
নির্দেশনা কার্যকরে বোর্ডগুলো তদারকির দায়িত্বে
ধর্মীয় মর্যাদা বজায় রাখতে বিশেষ নির্দেশ
দেশজুড়ে ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করতে সব প্রতিষ্ঠান প্রস্তুতি নিচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের এ নির্দেশনায় দিবসটির তাৎপর্য তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে ইসলামী মূল্যবোধ বিকাশে ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।



আমাদের পেজ লাইক করুন