স্টাফ রিপোর্টার, ইউনুস হোসেন রনি: দৈনিক৩৬জুলাই
ঢাকার ব্যস্ততম যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় আজ বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর ২০২৫) বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত-০১ একটি মোবাইল কোর্ট পরিচালনা করে। সকাল ১০টা থেকে শুরু হয়ে প্রায় পৌনে দুই ঘণ্টা (১১টা ৪৫ মিনিট পর্যন্ত) এ অভিযান পরিচালিত হয়।
ধোলাইপাড় দক্ষিণবঙ্গের প্রায় ৩০ জেলার একমাত্র সংযোগ পথ এবং পদ্মা সেতুতে যাতায়াতকারীদের অন্যতম প্রধান রুট। প্রতিদিন এ সড়ক দিয়ে প্রায় দুই লাখ মানুষ যাতায়াত করেন।
অভিযানে মোট ১৫টি গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং ৬৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তবে কোনো গাড়ি ডাম্পিং করা হয়নি বলে নিশ্চিত করেছেন ধোলাইপাড়ের টিআই আব্দুল আজিজ।
সংক্ষিপ্ত সময়ের এ অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়, যা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা রাখে।