আহসান হাবীব
তারাকান্দা (ময়মনসিংহ)
প্রতিনিধি: দৈনিক৩৬জুলাই
ময়মনসিংহের তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভূমি বেদখল কারিদের বিরুদ্ধে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষক ও দাতা সদস্যগণ।
জানাগেছে, তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের তারাকান্দা মৌজাস্থ খতিয়ান নং-১৯৮৬/১৯৮৭ সাবেক দাগ নং-১৬৩/১৬৪ হাল ১১১১ ও ১১১২,জমির পরিমান ৩৪ শতাংশ একটি বিশেষ মহল নাম জারিসহ বেদখলের চেষ্টা করে গত ২২ জুলাই ভূমি দখলকারীরা ভাড়াটিয়াদের উচ্ছেদের হুমকি দেয়।
এ বিষয়ে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুল মালেক। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুল হক,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বিদ্যালয়ের সাবেক ছাত্র রাকিব তালুকদার ও শিক্ষকগণ। বক্তারা বলেন, বিদ্যালযের প্রায় ৫ কোটি টাকা মূল্যের ভূমি বেদখল চেষ্টা করেছে। এ বিষয়ে প্রশাসনের ঊর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সংবাদ সম্মেলনে আয়োজনকারীরা।