October 28, 2026, 9:12 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চরফ্যাশনে ঝড়ে ট্রলার ডুবে ১ জেলে নিখোঁজ 

আল আমিন

আল আমিন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : দৈনিক৩৬জুলাই

 

 

 

 

চরফ্যাশনে সাগর মোহনায় মাছ ধরার ট্রলার ডুবে মিজানুর রহমান (২৯) নামে জেলে নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ জেলে মিজানুর রহমান হাজারীগঞ্জ ৭ নং ওয়ার্ডের রহিজলের ছেলে।

 

সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে পূর্ব ঢালচর সংলগ্ন কালকিনির জাগনার চরের ভাষান চরের নিকটে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়, রাতে অন্য একটি ট্রলার গিয়ে সাগরে ভাসতে থাকা সাত জন জেলেকে উদ্ধার করলেও একজন জেলেকে খুজে পায়নি।

উপজেলা মৎস্য অফিস এ তথ্য নিশ্চিত করেছে ।

উদ্ধার হওয়া জেলেরা জানান, ট্রলার ডুবির পর দুই- আড়াই ঘন্টা যাবৎ ভাসমান পুলুট ও কন্টেইনার ধরে আমরা ভাসতে ভাসতে পাঁচ কপাটের একটি ট্রলারের কাছে আসলে তারা আমাদের উদ্ধার করে ভোর বেলা ঘাটে নিয়ে আসে। আমাদের সাথের জেলে মিজান কেবিনের মধ্যে ছিলো, তাকে খুজে পাইনি।

সামরাজ মৎস্য ঘাট সমিতির সাংগঠনিক সম্পাদক মো: কামাল হোসেন বলেন, হাজারীগঞ্জ ১ নং ওয়ার্ড বাসিন্দা খোরশেদ মাঝির ট্রলারটি গত শনিবারে সামরাজ মৎস্য ঘাট থেকে সাগরে মাছ আহরণে যায়, আজ ভোর বেলা আমি ট্রলার ডুবির সংবাদ পেয়ে মৎস্য অফিসকে জানাই।

আমাদের ঘাট থেকে দুটি ট্রলার নিখোঁজ জেলেকে খুজতে সাগরে গেছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন,

আমরা আজ সকাল ৮ টার দিকে খবর পেয়ে কোস্ট গার্ডকে জানালে তারা নিখোঁজ জেলেকে উদ্ধারে চেষ্টা করছে। বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় উদ্ধার তৎপরতা বেগ পেতে হচ্ছে।



আমাদের পেজ লাইক করুন