October 28, 2026, 11:16 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

সাতক্ষীরায় সিরাতুন্নবী (সঃ) উপলক্ষে ছাত্রশিবিরের কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

শরীফুল ইসলাম

 

 

শরিফুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি : দৈনিক৩৬জুলাই

 

 

 

 

 

পবিত্র সিরাতুন্নবী (সঃ) উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত পৌর পূর্ব থানা শাখার মাদ্রাসা পাড়া ওয়ার্ডের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৩টা ৩০ মিনিটে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পাড়া ওয়ার্ড শিবির সভাপতি মোঃ রাকিবুল ইসলাম এবং সঞ্চালনা করেন ওয়ার্ড সেক্রেটারি নাজমুস সালেহীন ফাহিম।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার তথ্য ও মিডিয়া সম্পাদক মোঃ মাসুদ রানা।

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা পৌর পূর্ব থানা শাখার সভাপতি, ইমরান হোসেন।

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “নবীজি (সঃ)-এর জীবনচরিত আমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ। তাঁর জীবন থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে তা বাস্তবায়ন করতে হবে।”

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর পূর্ব থানা সেক্রেটারি জুবায়ের আহমেদ ও অফিস সম্পাদক উমায়ের আল রাজী।

 

অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

কুইজ প্রতিযোগিতার মাধ্যমে নবীজির (সঃ) জীবন ও আদর্শ সম্পর্কে ছাত্রদের মাঝে সচেতনতা সৃষ্টি ও উৎসাহ প্রদান করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।



আমাদের পেজ লাইক করুন