আক্কাস আলী খান
রাজবাড়ী জেলা প্রতিনিধি দৈনিক৩৬জুলাই
রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে ঘটেছে এক অনন্য দৃষ্টান্ত। মুমূর্ষু ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দান করেছেন এক জন্মদাত্রী মা।
পাট্টা ইউনিয়নের মেধাবী ছাত্র নায়েব আলী দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। দুই কিডনি বিকল হয়ে যাওয়ায় মৃত্যু ছিল সময়ের ব্যাপার মাত্র। চিকিৎসার জন্য পরিবার নিঃস্ব হয়ে পড়লেও একটি কিডনির আশায় দেশজুড়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছিল তারা।
এমত অবস্থায় জন্মধারিনী মা তার নিজের একটি কিডনি প্রতিস্থাপন করেন। অকৃত্রিম মাতৃত্বের টানে ছেলেকে নিজের একটি কিডনি দান করেন তিনি।
অবশেষে মায়ের কিডনি প্রতিস্থাপন করে নতুন জীবনের স্বাদ পেলেন নায়েব আলী। এই ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।