শওকতুল ইসলাম প্রতিনিধি চকরিয়া দৈনিক ৩৬জুলাই
কক্সবাজারের চকরিয়ার চিরিংগা( মাতামুহুরি ব্রিজ সংলগ্ন) মাতামুহুরি নদীতে গোসলে নেমে এক কিশোরীর মৃত্যু হয়েছে।নিহতের নাম পিংকি।সে দশম শ্রেণি পড়ুয়া চকরিয়া কোরক বিদ্যাপীঠের শিক্ষার্থী।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার মাতামুহুরি নদীতে এ ঘটনা ঘটে।
জানা যায় দুপুরের দিকে নদীতে তিনজন গোসলে নেমে স্হানীয়দের সহায়তায় দুইজন জীবিত উদ্ধার হলেও পিংকি নামের ঔ শিক্ষার্থী বিকাল নাগাদ নিখোঁজ ছিল।পরে এলাকাবাসী বিষয়টি পুলিশকে অভিহিত করলে স্হানীয় স্বেচ্ছাসেবীদের সাথে ফায়ার সার্ভিসের সমন্বয়ে গঠিত একটি ডুবুরি টিম যোগ দেয় ঘটনাস্হলে উদ্ধার তৎপরতা চালাতে। তারা দীর্ঘক্ষণ উদ্ধার তৎপরতা চালানোর পর নিখোঁজ পিংকির মরাদেহ উদ্ধার করে।
নিখোঁজ পিংকি চকরিয়া পৌরসভার হালকাকারা ২নং ওয়ার্ড আনোয়ার হোসেনের মেয়ে। চকরিয়া কোরক বিদ্যাপীঠের নবম শ্রেণির শিক্ষার্থী। জীবিত উদ্ধার হওয়া দুজন হলেন আসমাউল হাসনা ও তাসফিয়া বেগম। তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় চকরিয়া জমজম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে একজন নিখোঁজের সংবাদ পেয়ে তাদের একটা টিম ঘটনাস্হলে এসেছে।তারা উদ্ধার তৎপরতা চালাতে সহযোগিতার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষার কাজে তৎপর রয়েছে।