October 29, 2026, 3:46 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চুয়াডাঙ্গা ধানক্ষেত থেকে অজগর উদ্ধার হাসমত আলী

মোঃ হাসমত আলী

মোঃ হাসমত আলী

চুয়াডাঙ্গা প্রতিনিধি: দৈনিক৩৬জুলাই

(২৯-০৮-২০২৫)

 

 

 

 

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিশাল আকারের অজগর সাপ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (২৮আগষ্ট) বিকাল ৪টার দিকে উপজেলার গোপালপুর গ্রামের মাঠে ধান (হারবেস্টার) মেশিনে জড়িয়ে যাওয়া অবস্থান স্থানীয়রা অজগরটি উদ্ধার করে।

পরে ওই দিন রাত ১২টার দিকে উপজেলা বনবিভাগ ও খুলনা বণ্যপ্রাণি সংরক্ষন বিভাগ অজগরটি উদ্ধার করে উপজেলা বনবিভাগে নিয়ে আসে। সাপটি ১০ফিট লম্বা ও ওজন ১৫ কেজি বলে জানা গেছে।

চুয়াডাঙ্গা পরিবেশবাদী সংগঠন ‘পানকৌড়ি’র প্রতিষ্ঠাতা বখতিয়ার হামিদ জানান, প্রাথমিকভাবে শনাক্তে বোঝা যাচ্ছে সাপটি দেশীয় অজগর বা ময়াল সাপ, যা ইন্ডিয়ান রক পাইথন নামেও পরিচিত এটি সম্পূর্ণ নির্বিষ প্রজাতির সাপ। চুয়াডাঙ্গা এই সাপের প্রথম দেখা মিলল এর আগে কখোনা এই জেলায় এমন সাপ দেখা যায়নি।

দামুড়হুদা উপজেলা বন কর্মকর্তা মিজানুর রহমান জানান,ওই দিন বিকালে গ্রামের মাঠে মেশিন দিয়ে ধান কাটার সময় বিকাল ৪টার দিকে বিশাল আকৃতির অজগরটি মেশিনে জড়িয়ে থাকতে দেখে স্থানীয়রা। এসময় আতঙ্কে অনেকেই সাপটি মারতে উদ্যত হলে ও স্থানীয় যুবক সাদ্দাম হোসেন সাপটি মারতে বাঁধা দেয়। সে কৌশলে বস্তাবন্দি করে বাড়ীতে নিয়ে যান। সাপটি ধরার সময় তাকে কামড় দিলে, বিষধর না হওয়ায় তার কোন ক্ষতি হয়নি। তিনি আরো জানান,খবর পেয়ে খুলনা বন্যপ্রণি সংরক্ষন বিভাগকে জানানো হলে রাত ৯টার দিকে দুজন কর্মচারি আসলে গোপালপুর গ্রামের সদ্দাস হোসেনের বাড়ী থেকে রাত ১২টার দিকে এটি উদ্ধার করা হয়। সুন্দরবন এলাকায় অবমুক্ত করার জন্য খুলনা বণ্যপ্রনি সংরক্ষন বিভাগে পাঠানো হয়েছে।

অজগরটি বর্ন্যাত এলাকা থেকে মাথাভাঙ্গা ও ভৈরব নদী হয়ে ভেসে আসতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ।

উপজেলা সহকারি কমিশনার (ভুমি) কে এইচ তাসফিকুর রহমান বলেন, এ এলাকায় এ ধরনের অজগর দেখা মেলেনা প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে অতি বৃষ্টির কারনে নদনদীর পানি বৃদ্ধি পাওয়ায় কোন এলাকা থেকে ভেসে আসতে পারে। আমাদের এলাকায় অভয়ারন্য না থাকায় সুন্দরবন এলাকায় অবমুক্ত করার জন্য অজগরটি খুলনা বন্যপ্রনি সংরক্ষন বিভাগের দেওয়া হয়েছে। # #



আমাদের পেজ লাইক করুন