October 28, 2026, 7:48 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

গলায় ট্যাবলেট আটকে দামুড়হুদায় ৫ বছরের শিশুর মৃত্যু

মোঃ হাসমত আলী
Oplus_131072

 

হাসমত আলী, চুয়াডাঙ্গা প্রতিনিধি : দৈনিক৩৬জুলাই

২৭/৮/২৫

 

 

 

দামুড়হুদায় গলায় ওষুধ আটকে রোকসানা আক্তার নামের ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ আগস্ট ) রাত ১০ টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু রোকসানা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের টুটুলের মেয়ে।

পরিবার সূত্র জানাযায়, শিশুটির জ্বর হয়েছিল। তার মা জ্বরের ওষুধ নাপা ট্যাবলেট খাওয়াচ্ছিলেন। ট্যাবলেটের দুই ভাগের এক ভাগ পানি দিয়ে খাওয়াতে গেলে শিশুটির গলায় আটকে যায়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে পরিবারের লোকজন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ মোঃ ফরহাদ হোসেন শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।



আমাদের পেজ লাইক করুন