স্টাফ রিপোর্টার, দৈনিক৩৬জুলাই:
বরিশাল থেকে বদলিজনিত কারণে বোরহানউদ্দিন থেকে গৌরনদী উপজেলায় যোগদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. মেহেদী হাসান। দায়িত্বপালনের সময় তাঁর নিষ্ঠা, সততা ও মানবিক আচরণ সাধারণ মানুষের কাছে তাঁকে করে তুলেছে আস্থার প্রতীক।
বোরহানউদ্দিনে দায়িত্ব পালনকালে বিভিন্ন সামাজিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে অংশ নিয়ে তিনি জনগণের আস্থা অর্জন করেন। বিদায়ের সময়ে স্থানীয়রা আবেগঘন পরিবেশে তাঁকে বিদায় জানান। সমাজ ও প্রশাসনিক সেবায় তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ মো. মেহেদী হাসান পেয়েছেন “সততার পুরস্কার”।
এদিকে, বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বোরহানউদ্দিন উপজেলা সর্বস্তরের জনসাধারণ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বৃষ্টি উপেক্ষা করেও বিপুলসংখ্যক মানুষ প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে এ মানববন্ধনে অংশ নেন। তারা দাবি জানান, জনগণের আস্থা অর্জনকারী একজন সৎ ও আদর্শবান কর্মকর্তাকে এখানে রেখে তাঁর কর্মসূচি অব্যাহত রাখতে হবে।
স্থানীয়রা মনে করছেন, যেখানেই দায়িত্ব পালন করুন না কেন, মানুষের সেবায় তাঁর এই অঙ্গীকার অটুট থাকবে।