October 29, 2026, 10:41 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা শুরু:

মোঃ নাজমুল ইসলাম সাকিব

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা শুরু: কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আসনপ্রতি লড়ছেন ৬ জন শিক্ষার্থী

 

 

 

বাঙলা কলেজ প্রতিনিধি :নাজমুল ইসলাম ছাকিব

ঢাকা : ২২ শে আগস্ট ২০২৫

 

 

 

 

আজ শুক্রবার থেকে শুরু হলো প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। প্রথম দিনে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টি গঠিত হচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী সাতটি সরকারি কলেজকে কেন্দ্র করে। এগুলো হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ।
আসন ও আবেদন:
কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৪,৭৭৩টি। অন্যদিকে এই ইউনিটে আবেদন জমা পড়েছে ২৪,৯৮৪টি। ফলে প্রতিটি আসনের বিপরীতে গড়ে ৬ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পরীক্ষা পদ্ধতি:
পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০০ নম্বরের এক ঘণ্টার প্রশ্নপত্রে। পাস মার্ক ধরা হয়েছে ৪০। তবে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ নিয়ম। তাদের ক্ষেত্রে মোট প্রাপ্ত নম্বর থেকে ২ নম্বর পেনাল্টি কাটা হবে। আজকের পরীক্ষা শুরু হয়েছে বিকেল ৩টা থেকে।

পরিবেশ ও আয়োজন:
ভর্তি পরীক্ষা উপলক্ষে সাত কলেজের প্রতিটি ক্যাম্পাসে সাজ সাজ রব বিরাজ করছে। রাজধানীর ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে পরীক্ষার্থীরা সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন। পরীক্ষার দিনকে ঘিরে প্রতিটি ক্যাম্পাসের জেলা ছাত্রকল্যাণ পরিষদ সক্রিয় হয়ে উঠেছে। তারা পরীক্ষার্থীদের সহায়তায় স্থাপন করেছে হেল্প ডেস্ক, যেখানে পরীক্ষার্থীরা পাচ্ছেন প্রয়োজনীয় দিকনির্দেশনা ও তথ্যসেবা।
নতুন সম্ভাবনার দ্বার:

 

ভর্তি পরীক্ষার সফল ও শান্তিপূর্ণ আয়োজনের মাধ্যমে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি উচ্চশিক্ষার নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে। শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে এ আয়োজনকে ইতিমধ্যেই অনেকে ভবিষ্যতের উচ্চশিক্ষার এক উজ্জ্বল দিগন্ত হিসেবে দেখছেন।



আমাদের পেজ লাইক করুন