July 28, 2026, 7:03 pm
শিরোনাম :
‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎ স্বেচ্ছায় পদত্যাগের পর ‘জোরপূর্বক পদত্যাগের’ অভিযোগ! বরইউড়ি মাদ্রাসার সাবেক অধ্যক্ষকে ঘিরে নতুন বিতর্ক জেলা এনসিপির সংবাদ সম্মেলন আগামীকাল কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী
নোটিশ :

শ্রমিক নেতা আনোয়ার হোসেনের মেয়ের গায়ে হলুদ শ্রমিক নেতাদের উষ্ণ উপস্থিতি

জোনায়েদ হোসেন জুয়েল

কেন্দ্রীয় শ্রমিক নেতা আনোয়ার হোসেনের মেয়ের গায়েহলুদে কিশোরগঞ্জ জেলা শ্রমিক দল ও জেলা রেলওয়ের শ্রমিক দলের উষ্ণ উপস্থিতি

 

 

 

জোনায়েদ হোসেন জুয়েল

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : দৈনিক৩৬জুলাই

 

 

 

 

 

কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের কন্যার গায়েহলুদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ঢাকায় এক জমকালো আয়োজনে। এই আনন্দঘন ও বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা শ্রমিক দল ও রেলওয়ে শ্রমিক দলের নেতৃবৃন্দ।

কিশোরগঞ্জ জেলা শ্রমিক দলের পক্ষ থেকে গায়েহলুদ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সভাপতি সালাউদ্দিন বাচ্চু, সাধারণ সম্পাদক দিদারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফেরদৌস ইসলাম বিদ্যুৎ এবং সদস্য সুমন মিয়া।

অন্যদিকে, কিশোরগঞ্জ জেলা রেলওয়ে শ্রমিক দলের পক্ষে উপস্থিত ছিলেন আহ্বায়ক ওসমান গনি এবং সদস্য সচিব মাসুমা আক্তার।

নেতৃবৃন্দ নবদম্পতির জন্য শুভকামনা জানান এবং বলেন, “এই শুভ দিনে আমাদের প্রিয় সভাপতির পাশে থাকতে পারাটা অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়।”

তাঁদের উপস্থিতি অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে এবং পারস্পরিক সৌহার্দ্য আরও গভীর করে তোলে।

অনুষ্ঠানটি কেবল একটি পারিবারিক আয়োজন নয়, বরং তা শ্রমিক সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে একতার ও সম্প্রীতির প্রতীক হয়ে উঠেছে।



আমাদের পেজ লাইক করুন