October 28, 2026, 7:33 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

সাতক্ষীরা কালেক্টরেট স্কুলে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠান

মোঃ শরিফুল ইসলাম

শরিফুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি : দৈনিক৩৬জুলাই

 

 

 

 

সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯টায় প্রতিষ্ঠানের হলরুমে সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ অনুষ্ঠানটি আয়োজন করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোস্তাক আহমেদ । বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক।

সভাপতির বক্তব্যে উপাধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক বলেন, শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন, ভবিষ্যতে উচ্চ শিক্ষা গ্রহণের পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ, দক্ষতা অর্জন, শিষ্টাচার পিতামাতা, সমাজ, দেশ, জাতি, ও বহি বিশ্বের জন্য একজন সৎ সন্তান তৈরি হোক এটাই আমাদের প্রত্যাশা।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক কামরুল ইসলাম।



আমাদের পেজ লাইক করুন