October 30, 2026, 1:40 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

সৈয়দ নুরুল আজহারের ইন্তেকাল*

মোঃ রাকিবুল হাসান

মোঃ রাকিবুল হাসান

চট্টগ্রাম চান্দগাঁও প্রতিনিধি- দৈনিক৩৬জুলাই

 

 

 

 

 

চট্টগ্রাম: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা মুদ্রণ ও বিতরণ বিভাগের সাবেক পরিচালক সৈয়দ নুরুল আজহার (৬৮) ক্যান্সার আক্রান্ত হয়ে মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

 

সৈয়দ নুরুল আজহারের মৃত্যুতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম শোক প্রকাশ করেছেন।এদিন সকালে ঢাকার ধানমন্ডি এলাকায় তাঁর প্রথম জানাজা হয়। পরে বিকালে চট্টগ্রামের গরীবুল্লাহ শাহ মাজারে পিতা-মাতার কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে পাস করে তিনি প্রকাশনা শিল্পের সাথে জড়িত ছিলেন। পরে বাংলাবাজার পত্রিকায় সাংবাদিকতা করেন।

 

ফৌজদারহাট ক্যাডেট কলেজেও তিনি শিক্ষকতা করেন। এরপর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছিলেন।

তিনি সমাজ অধ্যয়ন কেন্দ্রের সদস্য ছিলেন।

সৈয়দ নুরুল আজহারের গ্রামের বাড়ি রাঙ্গুনিয়া থানার সরফভাটা গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, আত্মীয় স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।



আমাদের পেজ লাইক করুন