October 29, 2026, 5:36 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের আওতায় দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মোঃ শরিফুল ইসলাম

 

শরিফুল ইসলাম,সাতক্ষীরা প্রতিনিধি: দৈনিক৩৬জুলাই

 

 

 

 

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব উদ্বৃত্ত তহবিলের আওতায় অসহায় ও দরিদ্র মহিলাদের মাঝে ২৬ টা সেলাই মেশিন ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে ২০ টা হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

বুধবার(২০ আগস্ট) সকালে সদর উপজেলা পরিষদের ডিজিটাল কর্নারে এ সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  অসহায় ও দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন তুলেদেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

তিনি বলেন, নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদের জীবনে স্বনির্ভরতা নিশ্চিত ও পরিবারের আর্থিক সহযোগিতা করে সুন্দর একটি সমাজ গঠন করতে হবে ।

এ সবাই উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অতিস সরকার,

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইয়াকুব আলী, উপজেলা সমাজসেবা অফিসার শরিফুল ইসলাম, প্রতিবন্ধী সাহায্য ও পুনর্বাসন কেন্দ্রের কনসাল্টেন্ট ডা. হাবিবুর রহমান প্রমুখ।

সেলাই মেশিন পেয়ে সুবিধাভোগী নারীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তা দিয়ে স্বনির্ভর হওয়ার ও পরিবারের আর্থিক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।



আমাদের পেজ লাইক করুন